বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করার ঘোষণা শফিকুর রহমানের ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

ভিড়ে পদপিষ্ট, অযথাই নারীর মৃত্যুতে আল্লুকে টানা হচ্ছে: বনি কাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের সমর্থনে মুখ খুললেন বলিউড পরিচালক বনি কাপুর। সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এ অভিনেতা। ডিসেম্বরে মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তার আট বছরের ছেলেও গুরুতর জখম হয়। এ ঘটনায় সরাসরি গাফিলতির অভিযোগ ওঠে আল্লু অর্জুনের বিরুদ্ধে। ১৩ ডিসেম্বর এ অভিনেতাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। তবে পর দিনই অন্তর্বর্তী জামিন পেয়ে যান এ দক্ষিণী অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন পরিচালক বনি কাপুর। তিনি বলেন, একবার দেখেছিলাম রাত ১টায় অজিতের ছবি মুক্তি পাচ্ছে। ২০ থেকে ২৫ হাজার মানুষ এসেছিলেন। ছবি দেখে বেরিয়েছিলাম ভোর ৪টায়। তখনো তারা ছিলেন। আমি শুনেছি— রজনীকান্ত, চিরঞ্জীবী অথবা আজকের তারকা যেমন জুনিয়র এনটিআর, রামচরণ ও মহেশ বাবুর ছবি নিয়েও একই উন্মাদনা রয়েছে।

সন্ধ্যা প্রেক্ষাগৃহের প্রসঙ্গ তুলে পরিচালক বলেন, পদপিষ্ট হওয়ার ঘটনার ক্ষেত্রে টিকিটের দাম একটা বড় ভূমিকা পালন করে। সে জন্যই আল্লু অর্জুনকে অযথা দোষারোপ করা হচ্ছে বলে মনে করেন তিনি। বনি কাপুর বলেন, অযথাই আল্লু অর্জুনকে টেনে আনা হচ্ছে এবং দোষারোপ করা হচ্ছে এক অনুরাগীর মৃত্যুর জন্য। এ ঘটনা সম্পূর্ণভাবে ভিড়ের জন্যই হয়েছে।

গ্রেফতার হয়ে এক রাত সংশোধনাগারে ছিলেন অভিনেতা আল্লু অর্জুন। জামিন পেয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন— আমি ভালো আছি। চিন্তার কোনো কারণ নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লু অর্জুন বলেন, আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হয়, করব।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit