বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করার ঘোষণা শফিকুর রহমানের ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

করণ জোহরের ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলা, তার বিপরীতে কে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে নজর কেড়েছেন। দর্শকদের মনে সংশয় ছিল— অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো কি লাস্যে মাত করতে পারবেন? সেই পরীক্ষায় উতরে গেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। বলিউডে পা রাখতে চলেছেন। পরিচালক করণ জোহরের আগামী ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলার অভিষেক হতে যাচ্ছে। তার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে?

তবে বলিউডের দিকে তাকিয়ে অভিনেত্রী শ্রীলীলা। সেই মতোই জানা গেছে ধর্ম প্রযোজনা সংস্থার নাম। তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার নাম। একটি সূত্র জানিয়েছে, বলিউডে তার বিপরীতে নাকি দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এ বিষয়ে কার্তিক আরিয়ান জানিয়েছেন, পর্দায় শ্রীলীলাকে দেখতে দারুণ লাগে। তার সঙ্গে ওর জুটি খুবই ভালো লাগবে। একেবারে আনকোরা জুটি। যদিও এ মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য আমরা উচ্ছ্বসিত।

এদিকে আগামীতে করণ জোহরের ছবি যে কার্তিক আরিয়ান সঙ্গে কাজ করছেন, সেই খবর ছড়িয়েছে ইতোমধ্যে। ধর্ম প্রযোজনা সংস্থার এক ছবিতে নায়ক তিনি। ছবির নাম, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পরিচালক সমীর বিদওয়ানস। এর আগে ‘দোস্তানা ২’ নিয়ে পরিচালক করণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল অভিনেতা কার্তিকের। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও হঠাৎই এ ছবি থেকে বেরিয়ে যান তিনি। সেই ঘটনার পর ফের একসঙ্গে করণ ও কার্তিক। তাই ইতোমধ্যে এ ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার দেখার বিষয়— এ ছবিতেই কার্তিকের বিপরীতে ‘কিসিক’কন্যা শ্রীলীলাকে দেখা যাবে কিনা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit