সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও তিন ক্রিকেটারকে অবসর নিতে পরামর্শ দিলেন মোহাম্মদ ইউসুফ দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের কিংবদন্তিদের

‘দ্য কিং ইজ ডেড’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : হাসছে না ভিরাট কোহলির ব্যাট। চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে চারবার অস্ট্রেলিয়া সফর করেছেন কোহলি। সব মিলিয়ে অজিদের মাটিতে এর আগে ১৩ টেস্টে ২৫ ইনিংসে ১৩৫২ রান করেছিলেন তিনি। সেইসাথে হাফডজন শতকের দেখাও পেয়েছিলেন। এই ৬ সেঞ্চুরির জন্য শচীন টেন্ডুলকরকে খেলতে হয়েছিল ২০ টেস্ট ও ৩৮ ইনিংস। স্বভাবতই ভক্তদের দেয়া ‘দ্য কিং’ উপাধির উপযুক্তই তিনি।

কিন্তু এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুদ্রার উল্টোপিঠ দেখছেন কোহলি। যদিও পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন। কিন্তু বাকিটা? চলতি সিরিজে এ পর্যন্ত খেলা বাকি ইনিংসগুলোতে কোহলির রান যথাক্রমে ৫, ৭, ১১, ৩, ৩৬, ৫ ও ১৭!

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৫ রানে মিচেল স্টার্কের বল কোহলির ব্যাটে লেগে প্রথম স্লিপে উসমান খাজার হাতে জমা হতেই ধারাভাষ্য কক্ষে সাইমন ক্যাটিচ বলে ওঠেন ‘দ্য কিং ইজ ডেড!’, ভিডিও ক্লিপসটি পরে ভাইরাল হয়।   

সেই আউটের সময় এসইএন ক্রিকেটে ক্যাটিচ বলেন, রাজা মরে গেছে। ধীরে ধীরে সাজঘরে ফিরছে। রাজার দায়িত্বটা এখন বুমরাহর কাঁধে। কোহলিকে নিজের ওপরই হতাশ দেখাচ্ছে। তার জন্য এটি গুরুত্বপূর্ণ এক ইনিংস ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণে ব্যর্থ। অস্ট্রেলিয়া তাতে খুব, খুবই খুশি হবে। কারণ ম্যাচে তারা নিজেদের ফিরে পেয়েছে।

উল্লেখ্য, অফ স্টাম্পের বাইরের বলে ৩৬ বছর বছর বয়সী কোহলির দুর্বলতা নতুন কিছু নয়। কিন্তু এই সিরিজে প্রায় নিয়মিতই এভাবে আউট হচ্ছেন তিনি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৭ রানে প্যাভিলিওনে ফিরেছেন ভিরাট।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit