সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কমকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: প্রধান উপদেষ্টা থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন? প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে: নাছির ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ স্থগিত শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা! হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ফিরলেন স্মিথ উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

অর্থ আত্মসাতে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখরের নামে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ  মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান।

জানা গেছে, সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালক ছিলেন। ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন তিনি।

দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সুধাংশু শেখরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।  

মামলা তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাও আমলে আনা হবে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit