শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

নতুন বছরের শুরুতেই যে ‘সুখবর’ দিলেন সুনীলকন্যা আথিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি ও ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল তাদের প্রথম সন্তানের প্রত্যাশার খবর দিয়ে ভক্তদের আনন্দিত করেছেন। 

স্লাইডের পরবর্তী স্লটে একটি ভিডিও দিয়েছেন। যেখানে এই দম্পতিকে হাত ধরে হাঁটতে দেখা যায় এবং আথিয়ার বেবি বাম্প উন্মোচিত হয়। আর শেষ স্লাইডে রয়েছে একটি বিশেষ উক্তি। তা হলো- ‘প্রায়ই ধীর গতিতে চলুন। আপনার আশীর্বাদ গণনা করুন। আপনার হৃদয়ের প্রতি সদয় হন। নতুন শুরুর প্রতি বিশ্বাস রাখুন’।

অন্যদিকে পুরো পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘২০২৫, তোমার জন্যই অপেক্ষা করছি’। এদিকে গত বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের সময় গ্যালারিতে স্টাইলিশ এবং স্বাচ্ছন্দ্যময় পোশাকে দেখা গিয়েছিল আথিয়া শেঠিকে। এটিই ছিল প্রথমবার, যখন তাকে প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে দেখা যায়।

আথিয়া শেঠি এবং কেএল রাহুল ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া এবং রাহুলের সম্পর্কের শুরুটা অবশ্য আরও আগে। ২০১৯ সালে, তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় তাদের।

আথিয়া তার গর্ভধারণের ঘোষণা দেন গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের সুন্দর আশীর্বাদ আসছে শীঘ্রই। ২০২৫-এ। আর তার সর্বশেষ পোস্টে এই দম্পতির আনন্দঘন মুহূর্তগুলো তাদের ভক্ত ও পরিবারের কাছে এক বিশেষ শুভ সংবাদ হয়ে এসেছে। সূত্র: বলিউড বাবল

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit