শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম

ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজায় বাস্তুচ্যুদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ ভোরে এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।  

চিকিৎসকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা বা আশ্রয়কেন্দ্র আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০জন নিহত হয়েছেন। এ ছাড়াও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজার যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল ৪৫ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার প্রায় ২৩ লাখ অধিবাসীর বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন এবং ক্ষুদ্র উপকূলীয় অঞ্চলটির বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit