শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

আরেক নায়িকার প্রেমে নুসরাতের সাবেক স্বামী!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : কয়েক মাস ধরেই টলিউডের বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছিল। কলকাতার একাধিক গণমাধ্যমের দাবি, বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যেত তাদের। খেলার মাঠ থেকে শুরু করে টলিউড পার্টি- প্রায় সবসময়েই তারা পাশাপাশি। আর ২৫তম জন্মদিনে যেন প্রেমটা প্রকাশ্য হলো। কথা হচ্ছে টলিউডের নতুন ক্র্যাশ সৌরসিনী আর একই ইন্ডাস্ট্রির নামকরা চিত্রনায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈনকে নিয়ে!

বছরের প্রথম দিনটািই ছিলো সৌরসিনীর জন্মদিন। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন তিনি। আর তার থেকেও বেশি যেটা নজর কেড়েছে, তা হল সৌরসেনীর ইনস্টাগ্রাম স্ট্যাটাস। সেখানেই দেখা মিলেছে তার কথিত ‘প্রেমিক’-এর।

নিউ ইয়ার পার্টিতে নিখিল-সৌরসীনির রোমান্টিক মুহূর্ত


নিখিল জৈন প্রখ্যাত শাড়ি ব্যবসায়ী। তেবে ২০১৯ সালে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহানের সঙ্গে প্রেমের খবর নিয়ে তিনি দারুণ আলোচনায় আসেন। তুরস্কে মহা সমারোহে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। তাদের প্রেম ও বিয়ে সেই সময়ে ছিল স্বপ্নের মতোই সুন্দর।

বছর না ঘুরতে ঘুরতেই সেই বিয়েতে সমস্যা শুরু হয়। স্বপ্নের মতো সুন্দর সেই বিয়ের আয়ু বেশিদিন ছিল না। নুসরাত ঘর বেঁধেছেন চিত্রনায়ক যশ দাশগুপ্তের সঙ্গে। তাদের একটি সন্তানও রয়েছে। নতুন জীবন শুরু করেছেন নিখিলও। তার সঙ্গে এর আগে নাম জড়িয়েছিল অভিনেত্রী ত্রিধার।

নুসরাত আর নিখিলের বিয়েটা শেষ পর্যন্ত আর টেকেনি


এদিকে, নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি সৌরসেনী বা নিখিল। 

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit