শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মেহেরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আলমগীর দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন, তিনমাস হলো সে বাড়িতে এসেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদল সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তারপাড়ার মঈন উদ্দীনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানান, সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আশা করছি, হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হবে।

গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম বলেন, গভীর রাত হলেও আলমগীর হোসেন বাড়ি না ফেরায় তার পরিবার যুবদল নেতৃবৃন্দসহ আত্মীয় স্বজন বন্ধুদের বাড়িতে খোঁজ করে। কিন্তু কোনো খোঁজ পায়নি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, রাইমতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের জনৈক্য কামরুল ইসলামের তামাকের জমিতে একব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আলমগীর হোসেনের স্বজনরা জানিয়েছেন, আলমগীর হোসেন দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন, তিনমাস হলো সে বাড়িতে এসেছে। তার দুটি মেয়ে সন্তান রয়েছে।

নিহতের ছোট ভাই আল আমিন জানিয়েছেন, ভাই আলমগীর হোসেন রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে অপহরণ করার পর হত্যা করা হয়েছে।

এদিকে যুবদল নেতার মরদেহ পড়ে থাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, জেলা বিএনপির আহবায়ক জাভেদ মিল্টন, ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহবায়ক জাভেদ মিল্টন এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit