বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যরিস্টার কামরুজ্জামান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা শাহ কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্ঠা ব্যস্টিার একেএম কামরুজ্জামান এর সাথে ফুলবাড়ী উপজেলা গণ মাধ্যম প্রতিনিধিদের সাথে সমসাময়কি বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী উপজেলার শাহ কমিউনিটি সেন্টারে গণ মাধ্যম প্রতিনিধির সাথে ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্ঠা ব্যস্টিার একেএম কামরুজ্জামান এর সাথে ফুলবাড়ী উপজেলা গণ মাধ্যম প্রতিনিধিদের সাথে সমসাময়কি বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের শাসন আমলে দেশে ফিরতে পারি নাই।

বিদেশে থেকে দেশের নেতা কর্মীদের খোজ খবর নিতাম। আওয়ামীলীগ সরকারের সময় কালে সংবাদ পত্রের স্বাধীনতা ছিল না। এক শ্রেণির প্রিন্ট মিডিয়ার ও ইলেক্ট্রিক মিডিয়া গণ মাধ্যমের কণ্ঠ রোধ করে রেখেছিল। সুধুমাত্র আওয়ামীলীগের সংবাদ ছাড়া বিএনপির কোন সংবাদ প্রকাশ করা হতো না। এটা গণতন্ত্রের কথা নয়। বাক স্বাধীনতা ছিল না। এদেশের সংবাদ পত্রের। অনেক সাংবাদিক রাষ্ট্রের ক্ষতিসন করেছে। গণ তান্ত্রিক সরকার ছাড়া এখন যে ভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে রাষ্ট্রকে সুসংগঠিত করতে সময়ের দরকার। ৫ই আগষ্ট জুলায়ে সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতা দিনমজুর, রিক্সা চালক, গার্মেন্টকর্মী সহ অংখ্য ভাইয়েরা রক্ত দিয়েছে। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই বাংলার মাটিতে ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের বিচার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মুছে ফেলে দিতে চেয়েছিল তারা। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে জেল হাজতে ভরিয়েছিল ।

এছাড়া বিএনপির শত শত নেতাকর্মীকে গুম খুন হত্যা করে লাশ গুম করেছিল।বিডিয়ার বিদ্রোহে ৫৭ জন অফিসার অসংখ্য জোয়ানকে হত্যা করে মসনত পাকা পোক্ত করেছিল। তাদের বিচার করতে হবে। এ সব ঘটনায় যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন। মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ার‌্যম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নাজমুল হক নাজিম, সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী, উপজেলা যুব দলের আহবায়ক আবু সাইদ সরকার, সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন, যুগ্ন আহবায়ক জাকিউর রহমান চঞ্চল,উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমান, মুরাদ হোসেন, এনামুল হক। মত বিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন, সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit