শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অবরোধের ছয় দিনে ২১ ইরানি জাহাজ ফেরত পাঠাল মার্কিন বাহিনী ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বড়পুকুরিয়া কয়লাখনির পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণ না পেয়ে হতাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ কর্তৃক শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে রাজবাড়ী আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন।

প্রধান উপদেষ্টাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান; নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান; বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

প্রধান উপদেষ্টা ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন। এরপর তিনি সমাপনী বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ম্যানুভার অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সকল আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit