সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

‘বিলম্ব না করে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : বিলম্ব না করে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। তাই কালবিলম্ব না করে এ সংকট থেকে মুক্ত করতে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ৬ বছর জেলে থাকতে হয়েছে, এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে।

তিনি বলেন, বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে একজনকে বের করতে পারলেও আর দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এ দেশের মানুষের জনগণের রাজনীতি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলছি, চক্রান্ত আবার শুরু হয়েছে। যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলের নেতাদের দূরে সরিয়ে রাখতে চায়। ইতিহাসে এ ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনো সমর্থন দেবে না।

ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে ফখরুল বলেন, আমাদের সামনের যোদ্ধা তারা, ছাত্রদলকে এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। আমাদের একটা সাইবার ওয়ার্ক করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে এ যুদ্ধে আমরা হেরে যাব।

ছাত্রদল নেতাকর্মীদের অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তৎপরতা বাড়ানোর অনুরোধ করে তিনি বলেন, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মেধা ও মনন দিয়ে তাদের পরাজিত করতে পারব বলে বিশ্বাস রাখি।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit