সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে মোদি-মুর্মুকে চিঠি চার শতাধিক খ্রিস্টান নেতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে খ্রিস্টানদের সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মীয় সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছেন ৪০০ শতাধিক খ্রিস্টান নেতা ও ৩০টি চার্চ। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যারের’ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই আবেদন তুলে ধরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছেন খ্রিস্টান নেতারা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা ক্রমশ বাড়ছে ও অসহিষ্ণুতার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৫ ডিসেম্বর বড়দিনে দেশের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের অন্তত ১৪টি সমাবেশে হামলা, সহিংসতা ও হুমকি-ধমকির ঘটনা ঘটেছে।

ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত খ্রিস্টানদের বিরুদ্ধে ৭২০টিরও বেশি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। একই সময়ে ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম ৭৬০টি মামলা নথিভুক্ত করেছে।

খ্রিস্টান নেতাদের অভিযোগ, দেশে ধর্মান্তরকরণবিরোধী আইনের অপব্যবহার হচ্ছে। ধর্মীয় স্বাধীনতার প্রতি হুমকি বাড়ছে, ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের পরিমাণ বাড়ছে ও দলিত খ্রিস্টানদের তফসিলি জাতির মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে।

এদিকে, ২০২৩ সালের মে মাস থেকে চলমান সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে মণিপুরে। ৩৬০টি গির্জা ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। মণিপুরের এমন পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের খ্রিস্টান নেতারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে রাজ্য সরকারগুলোকে স্পষ্ট নির্দেশনা দিতে হবে।

নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ ও প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন তারা। নেতারা বলেন, ভারতের নৈতিক কাঠামো, অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ঐক্যের জন্য সব ধর্মের অন্তর্ভুক্তি ও সম্প্রীতি অপরিহার্য।

এই চিঠিতে স্বাক্ষরকারী খ্রিস্টান নেতাদের মধ্যে রয়েছেন- মাস আব্রাহাম, রিচার্ড হাওয়েল, মেরি স্কারিয়া, ডেভিড ওনেসিমু, জোয়াব লোহারা, সেডরিক প্রকাশ এস জে, জন ডায়াল, জেলহো কিহো, প্রকাশ লুইস এস জে, অ্যালেন ব্রুকস, ই এইচ খারখংগর, কে লসই মাও, বিজয়েশ লাল, মাইকেল উইলিয়ামস, এ সি মাইকেল, অখিলেশ এডগার, মাইকেল উইলামস, এসি মাইকেল এবং বিজয়েশ লাল। সূত্র: দ্য ওয়্যার

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit