মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

দেশের সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আজ থেকে ২২ দিন সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে ২২ জানুয়ারি রাত পর্যন্ত দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হবে ১৮ ফেব্রুয়ারি।

মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এ যাবৎকালে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছেন।

সরকার সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিতকল্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার নির্দেশনার আলোকে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব পর্যায়ে ব্যক্তি-প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টারসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা সজাগ রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান হলো।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit