শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত সময় পার করবে ২০২৫ সালে। বিপিএল শেষের পর চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে পাড়ি জমাবে টাইগাররা। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। নতুন বছরে পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ।

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে, ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব পার হলে বাংলাদেশ সেমিফাইনাল এবং ফাইনালে খেলার সুযোগ পাবে।

মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

মে
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজ জিতলে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি সরাসরি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। সিরিজ হারলে বাছাইপর্ব খেলতে হবে।

জানুয়ারি-ফেব্রুয়ারি
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

সেপ্টেম্বর-অক্টোবর
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ**

ডিসেম্বর
বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit