শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

আপনাদের আম্মু খুনি হাসিনা আর ফিরবে না: হাসনাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি বলেন।

হাসনাত বলেন, ‘এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জামায়াতসহ যেসব দল রয়েছে, আলেম ওলামারা রয়েছেন, ইসলামী ‌অ্যাক্টিভিস্ট রয়েছে- সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘এখনও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। এখনও সিন্ডিকেট রয়েছে। যে হত্যাগুলো ঘটেছে আমরা সেইসব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই, অতি শিগগির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক। শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। গত ১৬ বছরের সকল গুম খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘আমাদের জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই। আমরা বলেতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায়, মহল্লায় মানুষের কাছে যাবেন। তাদের কথা শুনবেন যে তারা কী বলতে চায়।’

এদিন সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জুলাই আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীসহ সমাবেশে যোগ দেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/সকাল ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit