রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের ইবি নেতার আত্মসমর্পণ, জেলে প্রেরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সহ-সভাপতি মামুন অর রশিদ আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা করেন। ওই মামলায় নিষিদ্ধঘোষিত ইবি ছাত্রলীগের সহসভাপতি মামুন অর রশিদকে ১৮ নম্বর আসামি করা হয়।

সেই মামলায় জামিন নিতে আজ কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে মামুন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit