শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে ‘কড়াকড়ি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে বুধবার (১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত বহিরাগতরা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী ও সাংবাদিক বাদে) ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

সোমবার (৩০ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সেদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী ও সাংবাদিক) চলাচল করতে পারবে। এর বাইরে অন্য কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit