বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

শেরপুরে বাসচাপায় যে ৬ নারী-পুরুষ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩ নারী এবং ৩ পুরুষ নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর মুন্সিবাজার এলাকার শাহজাহান আলীর মেয়ে অনার্সের ছাত্রী মাইসা তাসনিম মিম, তার ভাই অনার্স পাস কামরুজ্জামান বাবু, সদরের আলিনাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৭৫) ও তার স্ত্রী উম্মে কুলসুম (৬০), নিনা রানী (৪৫) এবং সিএনজি অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৫)।

জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসান ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হসপিটালে ভর্তি নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস এবং সিএনজি আটক করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদল আলম বলেন, ঘটনাস্থল থেকে ঘতক বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit