বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

মিয়ানমারের কাচিন দখল নিতে মরিয়া বিদ্রোহীরা, বিপাকে জান্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তার একটি ব্যাটালিয়নের কমান্ডার লড়াই ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি। এদিকে, রাখাইন রাজ্যে আরাকান আর্মির কাছে সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, বন্দি থাকা ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও থান।

বৃহস্পতিবার আরাকান আর্মির প্রকাশিত এক ভিডিওতে সেনাদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) বরাতে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে অযোগ্য নেতৃত্বের অধীনে আরো মৃত্যু এড়ানোর আহ্বান জানান, আন টাউনশিপের এই সেনাপ্রধান। তাদের পরাজয়ের পেছনে অঞ্চলটিতে জান্তার সেনা পাঠানোয় দেরি হওয়াকে দায়ী করেছেন জেনারেল কিয়াও কিয়াও থান। চলতি মাসে রাখাইনে, জান্তার পশ্চিম কমান্ডের পতনের পরই বন্দি করা হয় কিয়াও থানকে।

এদিকে, কাচিনের মানসি শহরের নিয়ন্ত্রণ নিতে জান্তার ৩টি ব্যাটালিয়নের সঙ্গে লড়ছে বিদ্রোহীরা। এর মধ্যে একটির কমান্ডার শহর ছেড়ে পালিয়েছেন বলে জানায় তারা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভে হাজার মানুষ নিহত হলে তা রূপ নেয় সশস্ত্র লড়াইয়ে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit