শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপির সভাপতি কাজল

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কনকনে শীতে সীমাহীন কষ্টে পড়েছে পাহাড়ের বয়স্ক মানুষগুলো। এ পরিস্থিতিতে ফুটপাতে থাকা দুঃস্থ, অসহায়,প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের মাঝে  এমন পরিস্থিতে জনকল্যাণমুখী ও মানবিক কর্মসুচীর অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও এতিমখানার  শীতার্তদের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপি।শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এরপর মাটিরাঙ্গা পৌর শহরের নতুনপাড়া, মুসলিমপাড়া, মিস্ত্রিপাড়া, মাতাব্বরপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এতিমখানায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে পৌর বিএনপির নেতৃবৃন্দ।কম্বল বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন,শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য  প্রচন্ড শীতে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক  খাগড়াছড়ির জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষথেকে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়াড ও এতিমখানায় ৫শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শীত বস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, যুবদল নেতা মো. আরিফ হোসেন ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit