রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের মরদের উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুল মোতালেব (৭৫) একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের  মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুরে মোতালেব মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্হানীয় লোকজন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ  ঘটনাস্হলে গিয়ে লাশের  সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।নিয়তের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর  বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসে নি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরা করার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন,নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।  পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit