রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ফুলবাড়ীতে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্পের আসর

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ও সেই চেতনা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” গল্প শোনার আসরের আয়োজন করা হয়।“আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের তিপ্পান্ন বছর” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলবাড়ীতে মৃত্তিকা খেলা ঘরের উদ্যোগে বেগম আফতাবুনেছা মাল্টিমিডিয়া স্কুল মাঠে শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বাস্তব গল্প শোনার আসরের আয়োজন করা হয়। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধের গল্প শোনান কেন্দ্রীয় খেলা ঘরের সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা নূরল মতিন সৈকত। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় খেলা ঘরের সদস্য ও মৃত্তিকা খেলা ঘরের দিনাজপুর জেলা উপদেষ্টা এসএম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ডিফেন্স, মৃত্তিকা খেলা ঘরের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক জেরিন তাসমিন নিঝুম, মৃত্তিকা খেলা ঘরের বর্তমান সাধারণ সম্পাদক নাসিম মাহমুদ, শহিদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষক গোলাম কিবরিয়া,প্রভাষক বিপ্লব দাস, বেগম আফতাবুনেছা মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক
এসএম আব্দুল্লাহ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit