শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

নিখোঁজের ৪২ ঘন্টা পর কাপ্তাইয়ে ভেসে উঠলো দুই পর্যটকের লাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : অবশেষে নিঁখোজের ৪২ঘন্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিঁখোজ দুই পর্যটকের লাশ। তাঁরা হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নিঁখোজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলো বলে জানান ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার এবং ঐ এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।

 

ইউপি সদস্য মো: সরোয়ার জানান,আজকে সকালে নিঁখোজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠলো বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ ২টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিঁখোজ হন, ঠিক সেই জায়গায় কয়েক সেকেন্ড এর ব্যবধানে লাশ ২টি ভেসে উঠে।কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লীডার কাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী হতে নিঁখোজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত: রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit