সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ভারতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিল যুবক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের কাছে নিজের শরীরে আগুন দিয়েছেন এক যুবক।

স্থানীয় থানা ও রেলওয়ে পুলিশের সঙ্গে বেসামরিক কয়েকজন নাগরিক দ্রুত ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। 

বুধবার এ ঘটনা ঘটে।

আহত ওই যুবককে দ্রুত নিকটবর্তী রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান সংসদ ভবনের কাছে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। ঘটনাস্থল থেকে আংশিকভাবে পোড়ানো দুই পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আহত ওই ব্যক্তির নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাঘপাটের বাসিন্দা। তিনি রেলওয়ে ভবনের কাছে একটি পার্কে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এবং পরে সংসদ ভবনের দিকে দৌড়ে যান। রেলওয়ে ভবন সংসদ ভবনের বিপরীত দিকে অবস্থিত।

জিতেন্দ্রর পরিবার বাঘপাটে অন্য একটি পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষেরই লোকজনকে জেলে পাঠানো হয়। এ নিয়ে তিনি বেশ মনঃক্ষুণ্ন ছিলেন। বুধবার সকালে তিনি ট্রেনে দিল্লি আসেন, রেলওয়ে ভবন চত্বরে পৌঁছে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির শরীর ভয়াবহভাবে পুড়ে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে ওই ঘটনার বিষয়ে একটি ফোন কল পাওয়া যায়। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং একটি ফরেনসিক তদন্ত দল ঘটনাস্থলে যান।

ঘটনার পরপরই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে একটি কালো কম্বল দিয়ে ঢেকে রাখা হয়। 

বর্তমানে ভারতে সংসদ অধিবেশন চলছে না। গত ২০ ডিসেম্বর সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, টেলিগ্রাফ ইন্ডিয়া, জি নিউজ

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit