বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় এখনও ইসরায়েলি বর্ববরতা চলছে। নির্বিচারে অবরুদ্ধ উপত্যাকাটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার ইসরায়েলি নির্মমতার শিকার হয়েছেন গাজায় কাজ করা পাঁচজন সাংবাদিক। তারা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।

নিহত হওয়া পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল-কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে অবস্থিত আল-আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। ঠিক সেসময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা।

নিহত সাংবাদিকেরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।

নিহত আয়মান আল-জাদির স্ত্রী আল-আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী-সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন।

হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit