রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ, চারজনের নামে জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের তিনজন খুনের প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থিরা। বুধবার সকালে প্রায় এক ঘণ্টা তারা নগরীর বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে তারা সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানান।

‘সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথীবন্ধু’ এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থি পাঁচজন বাদী হয়ে সাদপন্থি চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগকারীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজী মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন। তারা হড়গ্রাম নতুনপাড়া এলাকার ডা. আমিনুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞে এই চারজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। তারা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদ্রাসায় জুবায়েরপন্থিদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন। জিডিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মারকাজ মসজিদ গেটে জুবায়েরপন্থিদের ওপর হামলার ব্যাপারে আলোচনা করেন। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানিয়েছেন, তদন্ত করে জিডির ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit