মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই ১১ বছর পর রাজ-মিমিও এক হচ্ছেন! বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ আবারও বাড়াল কাতার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা মধ্যবর্তী নির্বাচনে কি ট্রাম্পের দলের ভরাডুবি ঘটছে? বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ অগাস্টে রেমিটেন্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান

সাভারে ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী পান্না গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলায় ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী জহিরুল ইসলাম পান্না (৪৬) কে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
বুধবার দুপুরে গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্নাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবীব হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনে তিনি আতিকের সহযোগী হিসাবে সরাসরি গণহত্যায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 
গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্না বরিশাল জেলার কোতোয়ালি থানার চরপাওলিয়া গ্রামের মোঃ আব্দুল লতিফ খানের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বাড়ি নির্মান করে আতিকের সহযোগী হিসাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শতাধিক আন্দোলনকারী নিহত হন। তাদের পরিবারের দায়ের করা হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন  বলেন, জহিরুল ইসলাম পান্নাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে। আজ তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit