রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় দিল্লির স্কোর ২৯৪। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে, আজ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ২৪৫ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২১৮ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এই স্কোরকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

এছাড়াও তালিকার ৪র্থ‌, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থানে অবস্থান করছে ভিয়েতনামের রাজধানী হানোই, ঘানার রাজধানী আক্রা, নেপালের রাজধানী কাঠমান্ডু, পাকিস্তানের করাচি ও আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরগুলোর স্কোর যথাক্রমে ২১৭, ২০৪, ১৯২ ও ১৯১। ২০০ এর উপরে বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ আর ২০০ এর নিচের স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এদিকে গ্রাফচার্টে ৯ম স্থানে অবস্থান করলেও খুব একটা ভালো হয়নি বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান। ১৮২ স্কোরে আজ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit