মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

‘হুমকিতে আছেন অপূর্ব’ ভারতীয় গণমাধ্যমের খবরে যা বললেন অভিনেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বছর কয়েক আগে একটি সিনেমায়ও অভিনয় করেছেন। এরপর বড়পর্দায় দীর্ঘ বিরতি। সম্প্রতি আবারও ফিরেছেন। তবে দেশি নয়, কলকাতার সিনেমা দিয়ে। বর্তমান ব্যস্ততা ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।

এই অভিনেতার কলকাতায় অভিনীত ‘চালচিত্র’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে।  সেখানে সাড়ার বিষয়ে অপূর্ব বলেন, প্রথম থেকেই আশাবাদী ছিলাম সিনেমাটি নিয়ে। হতাশ হতে হয়নি আমাকে। ওটিটির কল্যাণে এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি কনটেন্ট দেখার সুযোগ পায় দর্শক। তাই আমার কাজগুলো ভারতের দর্শকরা আগে থেকেই দেখছেন। সেদিক থেকে একটা পজিটিভ দিক এটি। তাই আমার সিনেমা কলকাতায় মুক্তি পাওয়াতেও সেখানকার দর্শকদের কাছে আমাকে নতুন মনে হয়নি।

কলকাতায় প্রথমবার সিনেমা মুক্তি পেল, সেখানে যাননি কেন, প্রশ্নোত্তরে অভিনেতা বলেন, মুক্তির আগেই যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু শুটিং ব্যস্ততা থাকায় যেতে পারিনি। অনেকেই জানেন, কিছুদিন আগেই একটি ওয়েব ফিল্মের শুটিং করার সময় আমরা কয়েকজন শিল্পী দুর্ঘটনার শিকার হই। সেজন্য কাজের শিডিউলে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। তাই আর যাওয়া হয়ে উঠেনি।

এখন কেমন আছেন? সুস্থ আছি। খুব বড় ধরনের কোনো সমস্যা না হওয়াতে অল্পতেই সেরে যায়। এরপর শুটিং শুরু করি। আগে থেকেই শিডিউল দেওয়া একটি নাটকের কাজও করলাম। এখনো কাজ নিয়েই ব্যস্ত আছি।

ভারতীয় গণমাধ্যম লিখেছে, শিল্পী হিসাবে অন্যদের মতো আপনিও বাংলাদেশে হুমকিতে আছেন। এ বিষয়ে কী বলবেন? এটি পুরোটাই ভিত্তিহীন। আমার সঙ্গে কথা না বলেই লিখেছে। ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে আমি কোনো সমস্যার মধ্যে নেই। একজন শিল্পী হিসাবে আমার কাজটাই করে যাচ্ছি। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমার সম্পৃক্ততা নেই। অভিনয়ের বাইরে আমি কিছুই করছি না।

তাহলে আমার কেন সমস্যা হবে! আর কোনো চাপে থাকার কারণে কলকাতা যেতে পারিনি এমনটাও নয়। সুস্থ হওয়ার পর থেকেই আমি শুটিং করছি। শিল্পী হিসাবে কমিটমেন্টের জায়গাটাও আমাকে ঠিক রাখতে হয়। কলকাতা যাওয়ার চেয়ে এ মুহূর্তে আগের শিডিউলের কাজ করা খুব জরুরি ছিল আমার কাছে। না হলে অবশ্যই কলকাতা যেতাম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit