বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার 

ইতিহাস গড়ছে দেবের খাদান, চারদিনে আয় ৪.৩০ কোটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : গত শুক্রবার পশ্চিবঙ্গে একসঙ্গে মুক্তি পেয়েছ ভিন্ন স্বাদের ৪টি বাংলা ছবি। এই চারটি ছবির মধ্যে বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে রয়েছে দেব-ইধিকা-বরখা-যিশু অভিনীত খাদান। 

মুক্তির পরই বক্স অফিসে খাদান ঝড় তোলে। রায়গঞ্জে তো রাত দুইটার সময়ও শো ছিল হাউজফুল। অনেকদিন পর পুরনো ছন্দে ফিরেই ইন্ডাস্ট্রির ‘রাজার রাজা’ হয়ে উঠেছেন দেব। চারদিনে ৪.৩০ কোটি আয় করেছে খাদান ছবি। 

সিনেমার প্রচারেও ছিল অভিনবত্ব। বাসে করে বেঙ্গল ট্যুর করেছেন খাদানের কলাকুশলীরা। শহরের বিভিন্নপ্রান্তে ঘুরে ছবির প্রচার সেরেছে টিম খাদান। 

বেঙ্গল ট্যুরে বহু ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন দেব। খুদে ভক্তদের বুকে আগলেও নিয়েছেন অভিনেতা। তার এই ব্যবহার বারবার দিল জিতে নেয় অনুরাগীদের। খাদানের প্রচারেও ধরা পড়েছে সেই একই চিত্র।

ছবিটি মুক্তির একদিন আগে অগ্রিম টিকিট বুকিংয়ের অপশন বন্ধ! তা দেখে তো দেব ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে দক্ষিণ কলকাতার একটি হলে অগ্রিম বুকিংয়ের অপশন খুলে দেওয়ার ব্যবস্থা করেন দেব।

মুহূর্তে টিকিট বিক্রির গ্রাফ ছিল চোখে পড়ার মতো। বাকিটা তো ইতিহাস। দেবের সাফল্যে নাম না করে তাকে খোঁচা মেরেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সন্তান, চালচিত্র, ৫নং স্বপ্নময় লেনের বক্স অফিস কালেকশন খাদানের কাছে সত্যিই ফিকে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit