শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

বিপিএলের সিলেট মিউজিক ফেস্টে জেমস, যত টাকায় মিলবে টিকিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডস্কে : প্রথমবারের মতো তিনটি ভেন্যুতেই বিপিএলের মিউজিক ফেস্ট আয়োজন করছে বিসিবি। ৩০ ডিসেম্বর বিপিএল সামনে রেখে এরইমধ্যে ঢাকা পর্ব শেষ হয়েছে। এবার সিলেট পর্ব। যেখানে মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমসসহ আরও অনেকেই।

এবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল হতে যাওয়া মিউজিক ফেস্টে গাইবেন জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা। বিশেষ সেই মিউজিক ফেস্টের টিকিটমূল্য জানিয়েছে বিসিবি।

সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।

দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit