বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার 

নতুন স্কুইড গেম আসছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় মৌসুম। বহুল প্রতীক্ষিত এই মৌসুমটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর।

এর আগে নেটফ্লিক্স প্রকাশ করেছে দ্বিতীয় মৌসুমের পোস্টার। পোস্টারের ট্যাগলাইনে লেখা, ‘খেলা শেষ হবে না’, যা সিরিজটির উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া প্রথম মৌসুম বিশ্বজুড়ে আলোড়ন তোলে। মাত্র ২৮ দিনে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছিল সিরিজটি। অসাধারণ সাফল্যের কারণে এটি এমি অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার জিতেছে।

থ্রিলারধর্মী সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন লি জাং জে। প্রথম মৌসুমের বেশ কিছু পরিচিত মুখের পাশাপাশি নতুন চরিত্রে যুক্ত হয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক এবং পার্ক গিয়ু ইয়ং।

এরই মধ্যে নেটফ্লিক্স গত আগস্টে জানিয়েছে, সিরিজটির তৃতীয় মৌসুমের কাজও চলছে। আগামী বছর সেটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘স্কুইড গেম’–এর দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে, এবার দেখার পালা সিরিজটি কতটা আলোড়ন তুলতে পারে। 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit