শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

ধামরাই পৌরসভার সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতের অভিযোগে গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহিদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

এ মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় গোলাম কবীর মোল্লাকে। এছাড়াও আরও কয়েকটি মামলায় আসামি করা হয় তাকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit