মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

রাহাত ফতেহ আলীর মুখে বাংলা গান, নেপথ্যে ভূমিকা কার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মে আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে রোববার প্রথম দিন গান করেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। দ্বিতীয় দিনের মতো ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে সোমবার সন্ধ্যায় গেয়েছেন তিনি। তার কণ্ঠে ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের বাংলা গানটি শুনে স্টেডিয়ামের আগত দর্শক–শ্রোতারা অবাক হয়ে যান। বাংলা গানটি গাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। তিনি মূলত গানটির সুরে করেছেন। 

রাত ৯টায় মঞ্চে উঠে চিরচেনারূপে পাকিস্তানি এই সংগীতশিল্পী বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।’ ‘আল্লাহ হু’ গান দিয়ে তার গান শুরু হয়।  পরে গেয়েছেন ‘সানু এক পাল চেইন’ ও ‘খুদা অর মহব্বত’। শেষে তিনি বাংলায় গান গাইতে চান।  রাহাত বলেন, ‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব।  তার এই ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত দর্শক–শ্রোতারা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান।

গান শেষে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান—দুই দেশে তার তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’ তিনি আরও বলেন, ‘রুনা লায়লাজির মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি গর্ববোধ করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit