মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

বিপাকে ট্রুডো; দল থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর কানাডার জাতীয় নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেলের হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের আইনপ্রণেতারা ট্রুডোকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। 

ক্ষমতাসীন লিবারেল পার্টি দীর্ঘ নয় বছর ধরে কানাডার দায়িত্বে রয়েছে। কিন্তু আবাসন সংকট এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম দেশটির নাগরিকদের ব্যাপক সংকটের মধ্যে ফেলে দেয়। ফলে আগামী নির্বাচনে এই দলটির হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

কানাডার ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, অন্টারিওর লিবারেল পার্টির ৫০ জন সংসদ সদস্য এবং দলের প্রধান শনিবার ভার্চুয়াল মিটিংয়ে একমত হয়েছেন যে, ট্রুডোর পদত্যাগ করা উচিত। অন্টারিও কানাডার ১০টি প্রদেশের মধ্যে অন্যতম জনবহুল অঞ্চল।

ট্রুডোর অনুগত সংসদ সদস্য চন্দ্র আর্য রবিবার সিবিসি নিউজকে বলেন, নেতৃত্বের পরিবর্তন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এছাড়া গত শুক্রবার লিবারেল পার্টির ১৮ জন আইন প্রণেতা প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ দাবি করেন।

গত সপ্তাহে ট্রুডো দুটি বড় ধাক্কা খেয়েছেন। বিশেষ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর সব বিরোধী দল ঘোষণা করেছে, তারা লিবারেল সরকারকে হারাতে একত্রিত হবেন। 

সূত্র: রয়টার্স 

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit