মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় দুই আইএস সদস্য নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় দুই আইএস সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিরিয়ার দেইর আজ জাওর প্রদেশে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, আইএস সদস্যরা অস্ত্রভর্তি একটি ট্রাক দেইর আজ জাওর প্রদেশে স্থানান্তর করছিল। ওই এলাকাটি আগে সিরিয়ার সরকার ও রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

এর আগে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছিলেন, আইএস সিরিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা ৮ হাজারের বেশি সদস্যকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে সিরিয়ায় মার্কিন হামলা বেড়েছে।

বর্তমানে সিরিয়ায় মার্কিন সেনার মোতায়নও বাড়ানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আসাদ সরকারের পতনের আগেই সিরিয়ায় প্রায় ৯০০ সেনা অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে আরও ১১০০ সেনাকে স্বল্প মেয়াদে মোতায়েন করা হয়েছে।  

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit