বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চৌগাছায় ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-৩

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চারটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। চৌগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যে চারটি মোটর সাইকেল উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা পৌর শহরের মাঠপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মুন্না মন্ডল ওরফে মুন্না (১৯), স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহিনুর রহমান শাহিন (২৬) ও একই ইউনিয়নের মাশিলা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে পারভেজ আহমেদ ওরফে সোহাগ (২৩)।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে প্রথমে মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। এরপর মুন্নার দেওয়া তথ্য মতে, এই চোরাই চক্রের আর এক সদস্য পারভেজের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পারভেজকে আটক করেন। এ সময় পারভেজের বাড়ি থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। মুন্নার বাড়ি থেকে আর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পরে টেঙ্গুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহিনুর রহমান শাহিনকে গ্রেপ্তার করে তার বাড়ী থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে ১টি আরটিএ, ২টি পালসার এবং একটি সিটি-১০০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের তিন সদস্য জানিয়েছে, তাদের কাছে একটি মাষ্টার কি আছে যেটা দিয়ে মোটর সাইকেলের তালা খোলা হয়।

মাষ্টার কি দিয়ে কাজ না হলে এসিড ব্যবহার করতো বলে তারা জানিয়েছে। তারা আরও জানায়, তাদের সদস্যরা মিলে আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে নিজেদের বাড়িতে রেখে রং পরিবর্তন করতো। সে গুলো দেশের বিভিন্ন জেলায় নিয়ে সেগুলো বিক্রি করা হতো। চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, সোমবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান চলোমান থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit