মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

জুতা সেলাই করে সংসার চালায় পঞ্চম শ্রেণির ছাত্র শুভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘বাবা শ্রী ফড়িং রবি দাশ। মারা গেছে এক বছর আগে। জুতা সেলাই করে সংসার চালাতেন বাবা। বাবা মারা যাওয়ার পরে মা ও ছোট ভাই নিয়ে ৩ জনের সংসার চালাতে হয় আমাকে। আমি এখন জুতা সেলাই করে সংসার চালায়। দিনে এক’শ টাকা করে ইনকাম করি। সংসার চালাইতে খুব কষ্ট হয়।’ কাজ করতে করতে কথাগুলো বলছিলেন, ৫ম শ্রেণির পড়ুয়া ছোট্ট শিশু শুভ (১১)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী
ইউনিয়নের কাশিয়াবোনা গ্রামে।

উপজেলার ময়ামারী মোড়ে কথা হয় শুভর সাথে। সকালে ঘুম থেকে উঠে পাড়ার আর দশটা শিশু বসে পড়ার টেবিলে। হৈ হুলে¬াড় করে মেতে উঠে খেলায়। কিন্তু বাবা মারা যাওয়া ছোট্র শিশু শুভ সংসার চালানোর দায় নিয়ে ছুটে চলে কাজের সন্ধানে। বাবার রেখে যাওয়া পেশায় জুতা স্যান্ডেল মেরামত ও কালি করে আয় করে শুভ। কাজের ফাঁকে আলাপচারিতায় উঠে আসে সংসারের টানাপোড়েন, আর্থিক সমস্যা,বেঁচে থাকার জীবনসংগ্রামের নানা কথা।

শুভ বলেন, ‘বাবাও মুচির কাজ করতেন। আমি যখন ক্লাশ ফরে পড়ি তখন আমার বাবা (বরেন্দ্র অঞ্চল) দিকে যায় ধান কাটার জন্য। একদিন ধানের জমিতে শিয়ালকে তাড়া দিতে গেলে কামড় দেয় বাবাকে। শিয়ালের কামড়ে মারা যায় বাবা। বাবা মারা যাওয়ার পর থেকে আমি কাজ করে মা ও ভাইকে নিয়ে সংসার চালায়। কোনো দিন এক্#৩৯;শ টাকা, কোনো দিন তারো কম আয় হয়।’

পড়ালেখার কথা জানতে চাইলে শুভ বলেন, ‘সংসার চালানোর মত কেউ না থাকায় সকালে ঘুম থেকে উঠে চলে আসি কাজে। স্কুলের সময় হলে চলে যায় স্কুল। ছুটি হলে আবার কাজ করি।’ কাজের চাপে পড়াশোনা করতে পারবেনা এমন ভাবনায় কেঁদে
ফেলে শুভ। সে পড়া শুনা করতে চাই। অন্যদের মত মানুষ হতে চাই। পাশের দোকানদার মোঃ ফজলুল হক জানান, ‘ছোট ছেলে খেলার বয়স। পাশে যখন ছোট ছেলেরা খেলাধুলা করে তখন কাজ ছেড়ে দিয়ে শুভ তাদের সাথে খেলা শুরু করে। স্কুলের সময় স্কুলে যায়, স্কুল থেকে এসে এখানে কাজ করে।’ মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘ছেলেটার বাবা মারা যাওয়ার পর আমার নিজের একটি ঢোক দিয়ে আমার জায়গায় বিনা ভাড়ায় রেখেছি। যতদিন মন চাই ততদিন কাজ করবে।’দলদলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মাও. মো. আমিনুল ইসলাম বলেন, ‘সরকারি ভাবে কোনো সহযোগীতা পেলে সংসার চালানো সুবিধা হতো। স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগীতা করলে সংসারের পাশাপাশি পড়ালেখা করতে পারতো।’ছবিক্যাপশন: জুতা সেলাই করছেন শুভ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit