মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

কলকাতা মাতাবেন সুনিধি-তামান্না

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : শীতের শুরুতে কলকাতায় শুরু হয়েছে জমজমাট কনসার্ট। শুরুটা করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। তার পর ব্রায়ান অ্যাডামস এসে মায়াবী রাত উপহার দিয়ে শহর তিলোত্তমাকে চাঙা করে গেলেন। এবার বড়দিনের প্রাক্কালে কলকাতায় পা রাখছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান।

সুনিধির নতুন প্রযোজনা ‘আই অ্যাম হোম’ নিয়ে কলকাতায় আসতে চলেছেন গায়িকা। আর সেই কনসার্ট নিয়েই শহরে এখন তুমুল উন্মাদনা। জানা গেল, কলকাতার শ্রোতা অনুরাগীদের জন্য ক্ল্যাসিকাল মেলোডির পাশাপাশি বেশ কিছু চার্টবাস্টার গানও গাইবেন এ গায়িকা। আর সুনিধি মানেই চার্টবাস্টারে রাজত্ব করা দারুণ সব বলিউডি গান। সেই তালিকায় যেমন ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ রয়েছে, তেমনই ‘ক্রেজি কিয়া রে’ ‘শীলা কি জওয়ানি’র মতো গানও রয়েছে। অতঃপর শীতের শহর যে আরও একবার সুনিধির হাত ধরে উষ্ণ হবে, তার আঁচ ইতোমধ্যে পাওয়া গেল টিকিটের বিক্রি দেখে। 

তবে চমক এখানেই শেষ নয়! সুনিধির সঙ্গে কলকাতায় পা রাখছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াও। যিনি ‘স্ত্রী ২’ ছবিতে আজ কি রাত পারফরম্যান্সে ঝড় তুলে দিয়েছিলেন। আশা করা যায়, কলকাতাও তামান্নার সেই ম্যাজিক থেকে বঞ্চিত হবে না। সেন্টারস্টেজ ও হুজ নেক্সটের যৌথ উদ্যোগে ‘আই অ্যাম হোম’ আয়োজিত হয়েছে। বাংলায় সুনিধির অনুরাগীদের জন্য যে এটা সুবর্ণ সুযোগ, তা বলাই বাহুল্য।

আগামী ২৪ ডিসেম্বর, বিশ্ব বাংলা প্রাঙ্গণে আসছেন সুনিধি চৌহান। টিকিটের দামও অবশ্য সাধ্যের মধ্যেই। শুরু হচ্ছে ১৯৯৯ টাকা থেকে। ২০২৫ সালের ১১ জানুয়ারি শিলিগুড়িতেও রয়েছে সুনিধির শো। দিন কয়েক আগেই শহর কলকাতার ঐতিহ্য ছুঁয়ে বাঙালিদের মন জয় করেছিলেন দিলজিৎ। গায়কের কলকাতা সফরের ভিডিও হিট। এবার সুনিধি শহরে এসে কী চমক দেন? সেটাই দেখার।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit