শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গাইবেন ফতেহ-জেফার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। সেই একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের জেফার রহমান। এ ছাড়া আরও গাইবেন ব্যান্ড দল মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান।

সম্প্রতি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছিলেন জেফার রহমান। এ গায়িকার সেই সময়ের কিছু পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু হয় নেটিজেনদের মাঝে। এক নেটিজেন বলেছেন—গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শক মাতাচ্ছেন জেফার! শুধু তাই নয়, জেফারের গায়কীতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেন তিনি। আবার কোনো কোনো নেটিজেন সরাসরি ‘অটোটিউন গায়িকা’বলেও কটাক্ষ করেছেন।

এ বিষয়টি নিয়ে কথা বললেন জেফার রহমান। সমালোচনার জবাব দিয়ে নিজের ফেসবুকে এ গায়িকা লিখেছেন—নিউজগুলো দেখে মনে হচ্ছে, আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচিনি। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নেই।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার আরও লিখেছেন—আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit