বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বিশ্বাস করে প্রতারিত হয়েছেন অহনা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : নাটকের অভিনেত্রী অহনা রহমান। সিনেমায়ও কাজ করেছেন। তবে নাটকেই থিতু হয়েছেন একসময়। বর্তমানে তাকে টিভি নাটকে সেভাবে দেখা যায় না। ইউটিউবকেন্দ্রিক নাটকেই তার ব্যস্ততা। 

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই যেন যা মানুষের হূদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প এটি। একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি কিংবা সেড স্টোরিও বলা যায়। একইসঙ্গে অতিরিক্ত সন্দেহজনক একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে। 

তিনি বলেন, একজন মানুষ যখন কারও কাছে আশ্রয় চায়, আর সেই আশ্রয়ের জায়গাটা যদি দুর্বল হয় তখন মেয়েটির কতটা খারাপ লাগে কিংবা বিশ্বাসের পর যখন প্রতারিত হয়, এরপর তার পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা এ নাটকটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে।

আশা করি এটি দেখলেই দর্শক বাস্তব এক চিত্র দেখবেন। আশাকরি সবার ভালো লাগবে। নাটকটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। এদিকে এ অভিনেত্রী বিয়ে করেছেন, এবং গর্ভবতী বলে গুঞ্জন রটেছিল। বিষয়টি তিনি অস্বীকার করে বিবৃতিও দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit