বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার 

বিয়ের জন্য কেমন পুরুষ পছন্দ রাশমিকার?

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান—তা জানিয়েছেন রাশমিকা। আপাতত কাজ নিয়ে থাকতে চাইলেও এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তিনি।

অভিনেত্রী বলেন, আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।

রাশমিকা আরও বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।

রাশমিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।

অভিনেত্রীর প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা।
 
উল্লেখ্য, ২০১৬ সালে বড়পর্দায় অভিষেক হয় কর্নাটকের মেয়ে রাশমিকা মান্দানার। কন্নড় সিনেমা দিয়ে শুরু হলেও পরে নাম লেখান তেলেগু সিনেমায়। সব জায়গায় তার সিনেমা কমবেশি ভালো ব্যবসা করেছে। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। 

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit