মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

তবে কি সৃজিত-মিথিলার ঘর ভাঙার গুঞ্জনই সত্য?

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় তারকা সৃজিত-মিথিলা। বছর চারেক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকলেও মাঝেমধ্যেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে নেট পাড়ায়। এসব খবর তারা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন অনেকবার। তবুও প্রতিবছর নেটিজেনরা তাদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করান। আবারো বিশেষ এক কারণে সেই বার্তা চাউর হয়েছে।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে করেন। বিয়ের পরপরই নিজের একমাত্র কন্যা আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা। পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন।

কন্যা আইরাকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী। বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলাকন্যা।

বহুদিন ধরেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে।

বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দু’জন রয়েছেন দুই দেশে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়।

মাঝেমধ্যেই শোনো গেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার পক্ষ থেকে।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit