রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বুয়েট শিক্ষার্থী মুহতাসিম হত্যায় দুই দিনের রিমান্ডে ৩ আসামি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নুর মহসিনের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তি দাবি জানান।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান তিন শিক্ষার্থী। রাত তিনটার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের। তার সাথে থাকা দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা আহত হন।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রাইভেট গাড়িতে থাকা তিনজনকে। তারা হলেন- প্রাইভেটকারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা সাবেক সেনা কর্মকর্ত আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। তার বন্ধু মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম ও উত্তরার আসিফ চৌধুরী।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের পিতা সড়ক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আজ তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হওয়ার তিনজনের ডোপ টেস্টের জন্য শুক্রবার নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয় পুলিশ। পরে ডোপ টেস্ট পরীক্ষায় ২ জনের শরীরে মাদকের উপস্থিত পাওয়া যায়।

চিকিৎসক জানায়, প্রাইভেটকারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া যায়।

এ ঘটনায় তাদের শনিবার রাতে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit