মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢালিউডের গণ্ডি পেরিয়ে টালিউডেও সফল এই অভিনেত্রী। বাংলাদেশের পাশাপাশি অভিনয় দক্ষতার কারনে কলকাতার সিনেমায়ও কুড়িয়েছে বেশ সুনাম। বাংলাদেশের বেশ চর্চিত এই অভিনেত্রী। কয়েকদিন পর পর বিয়ের গুঞ্জন উঠে নুসরাত ফারিয়াকে নিয়ে। অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।

আজ সকালে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন তিনি বিয়ে নিয়ে চিন্তিত না।

পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ’।

প্রসঙ্গত ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন তিনি। কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।

এরপর থেকে নুসরাত ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। বর্তমানে কাজ আর পড়াশোনা নিয়ের ব্যস্ত থাকতে চান জনপ্রিয় এই অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit