বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

খুনের নগরী নরসিংদীতে এবার খুন ছাত্রদলকর্মী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী : নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতা হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন কবির নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন এসময় দু’জন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি বুকে ও মাথায় দুটি গুলিবিদ্ধ হয়। পরে, তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাথায় ও বুকে দুটি গুলিবিদ্ধ হয়েছিল হুমায়ুন। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit