সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর অরুণাচল ঘিরে চীনের সামরিক তৎপরতা, উদ্বেগ ভারতের ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প ‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’ জাতীয় দলে রবিনের অন্তর্ভুক্তির কারণ জানালেন প্রধান নির্বাচক মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনে সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোকে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় নিহত হয়েছেন বাস চালক ফরহান হোসেন নিহত। এছাড়া আহত হেল্পার জাকির হোসেনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রোববার ভোরে তীব্র কুয়াশার কারণে এক্সপ্রেস ওয়ের শ্রীনগরের ষোলঘর থেকে চালতি পাড়ায় তিন কিলোমিটার জুড়ে মাওয়াগামী কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এসময় সড়কে ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিলো।

আহতদের মধ্যে দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে বাস চালক ফরহাদ হোসেনকে মৃত্যু ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর বাসের হেল্পার জাকির হোসেনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার অফিসার দেওয়ান আজাদ।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit