বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’ নিয়ে ফিরে আসলো সুপারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ‘সুপারম্যান’ সিনেমা দিয়ে ডিসি স্টুডিওর নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।

দুই মিনিটের ট্রেইলারে দেখা গেছে- বরফে ঢাকা একটি জায়গায় সুপারম্যান পৃথিবীতে এসে পড়েন, তার নাক দিয়ে রক্ত ঝরছে। তাকে পুনর্জীবিত করে তোলে ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’।

ভয়াবহ একটি বিস্ফোরণ থেকে এক নারীকে উদ্ধারের অভিযানেও দেখা যায় করেনসওয়েটকে। নতুন লুইস লেন হিসেবে র‍্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন এ সিনেমায়। সিনেমাটি আগামী বছরের ১১ জুলাইয়ে মুক্তি পাবে। 

২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ এবং এর স্পিন অফ সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল। ২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফের ফেরার ঘোষণা দিলেও পিটার স্যাফরান ডিসি’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই চরিত্রে করেনসওয়েটকে নেওয়ার ঘোষণা দেন।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit