মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

খুনি হিসেবে পরিচিত ‘বাহিনী’কে রাখা ঠিক হবে না: নূর খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। এনিয়ে কমিশনের মন্তব্য, এতো ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা ঠিক হবে না, এরা জনগণের সেবা করতে পারে না।

শনিবার বিকালে রাজশাহী নগরীর লালনশাহ মুক্তমঞ্চে ‘জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুসহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েতে’ অংশ নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নূর খান লিটন বলেন, পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত, পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ, নতুন করে সমস্যা তৈরি করে।

পরে গণজমায়েতে গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এসব ন্যাক্কারজনক ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

এ নিয়ে আলোচনায় অংশ নেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফরিদ উদ্দিন খান, বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম,সমন্বয়ক রিমন ইসলাম।

একইস্থানে জাতিসংঘের সহযোগিতায় ‘গুম, জান ও জবান’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন।

৩ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit