রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

‘আমাদেরকে সাম্প্রদায়িকতার সবক দিতে হবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : ভারতকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদেরকে সাম্প্রদায়িকতার সবক দিতে হবে না। যুগ যুগ ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারে দলটির কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নিজেরা শান্তিতে থাকুন এবং অন্যদেরও শান্তিতে থাকতে দিন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ বারবার তার প্রমাণ দিয়েছে।’

এ সময় ভারতে সংখ্যালঘু হিসেবে বিবেচিতদের সাথে দেশটির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। সবাই এই দেশের গর্বিত নাগরিক। এ সময় আগামীর দেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

এদিকে, শনিবার (২১ ডিসেম্বর) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেটের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ংকর পরিণতির মুখোমুখি হতে হয়। এটা কাম্য নয়।’

সংখ্যালঘুদের ওপর হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দাবি করি, যারা দুস্কৃতিকারী তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

তিনি আরও বলেন, সবগুলো নির্যাতন কিন্তু ধর্মীয় কারণে হয়নি। আমি রাজনীতি করি এটা অপরাধ না। যে ধর্মের মানুষ হই না কেন এ দেশের নাগরিক হিসেবে আমার রাজনীতি করার অধিকার আছে।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit